সাতক্ষীরায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, স্কুল শিক্ষক গৌরাঙ্গ সরকার আটক

সাতক্ষীরায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, স্কুল শিক্ষক গৌরাঙ্গ সরকার আটক
গৌরাঙ্গ সরকার, ছবি: সংগৃহীত

সাতক্ষীরায় ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি, স্কুল শিক্ষক আটক


ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা, প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ১০:০১ পিএম


সাতক্ষীরার সদর উপজেলায় শ্রেণিকক্ষে ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার (১৯ মে) দুপুরে এ ঘটনা ঘটে।


আটক শিক্ষক গৌরাঙ্গ সরকার সদর উপজেলার খেজুরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়-এর সহকারী শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।


বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলুজ্জামান জানান, সোমবার নবম শ্রেণির গণিত ক্লাসে গৌরাঙ্গ সরকারের বিরুদ্ধে ফজরের আজান ও মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগ ওঠে। বিষয়টি এলাকায় জানাজানি হলে স্থানীয়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।


মঙ্গলবার স্থানীয় লোকজন বিদ্যালয়ে এসে ঘটনার বিষয়ে জানতে চান। একপর্যায়ে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে সদর থানা পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় নিয়ে যায়।


মো. জাহিদুল আলম বলেন, 'বল্লী মুজিবুর রহমান মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক গৌরাঙ্গ সরকারকে আটক করে থানায় আনা হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।'


লিংক

Post a Comment

0 Comments