মুসলমান বন্ধু বা কলিগের নিমন্ত্রণ রক্ষা করতে গিয়ে গরুর মাংস খাওয়ার প্রস্তাব নিয়ে কয়েকটি অস্বস্তিদায়ক অবস্থা - অরোরা


 

আজ Share করবো সনাতন ধর্মাবলীদের কিছু Awkward situation এর কথা.....


যেহেতু আপনি মুসলিম রাষ্ট্রে বসবাস করেন তাই আপনার অনেক মুসলিম প্রতিবেশি, ফ্রেন্ড, সিনিয়র, জুনিয়র, কলিগ ইন ফ্যাক্ট আপনার আশেপাশে আপনি মুসলিম ধর্মাবলীদের পাবেন। এটাই স্বাভাবিক। 


এদের অনেকের সাথে আপনার সু-সম্পর্ক থাকবে আবার অনেকের সাথে দা-কুড়াল সম্পর্ক থাকবে, এটা হয় এটাও স্বাভাবিক। তাহলে Awkward situation কোনটা..?


তাহলে শুনেন, 

সিচুয়েশন নম্বর-১


ধরেন, আপনি ট্যুরে গেলেন ( বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হলে মাস্ট Excursion এ যেতে হয়, জাস্ট ফর মার্ক) আপনার সব ফ্রেন্ড তো হিন্দু না মুসলিম ৯৯%। সো আপনি ১% ক্যারি করেন বলে তারা জাস্ট আপনার কথা ভুলে গেলো। আপনার গন্তব্যে পৌছানোর পর ভুলে গিয়ে তাদের স্বাদের বিফ নিলো যেকোনো একটা মেন্যুতে, পরে আপনাকে জানানো হলো আর দ্যান আপনি না খেয়ে থাকলেন বা আপনার জন্য অন্য ডিশের ব্যবস্থা করা হলো...


সেই সিচুয়েশন কেমন হয়..? ক্যান ইউ ইমাজিন...?


মনের মধ্যে কি চলে..??


এটা গেলো একটা সিম্পল ভুল যেটা অনেক ক্ষেত্রেই আমি দেখেছি। আমার নিজের ক্ষেত্রেও হয়েছে। 


এবার আসি 

সিচুয়েশন নম্বর-২


আপনি এক জায়গায় জব করেন, সেটা যেকোনো জায়গায় লাইক শিক্ষাপ্রতিষ্ঠান, কোচিং সেন্টার বা যে কোনো বেসরকারি বা সরকারি প্রতিষ্ঠান এ। সেখানে দুপুরের লাঞ্চ করানো হয়। সবাই জানে আপনি হিন্দু, আপনার সীমা কতটুকু সেটাও ভালো করে জানা। কিন্তু এক টেবিলে খেতে বসলেন, আপনার সামনে বিফ দেওয়া হলো আর কোনো ডিশ নেই। 


আর আপনাকে জানানো হলো জাস্ট আপনার কথা সবাই ভুলে গেছে...কেনো? ওই যে ১% ক্যারি করেন আপনি। জাস্ট মাথা থেকে বেরিয়ে গেছে আপনার কথা...অন্য ডিশ রেডি করে নিয়ে এসে আপনাকে দেওয়া হবে....


কেমন লাগবে.....?? জাস্ট ইমাজিন.... 


এবার 

সিচুয়েশন নম্বর -৩


আপনার পরিচিত মুসলিম কোনো বন্ধু, কলিগ অথবা প্রতিবেশি কারো বিয়ে। যার নিমন্ত্রণ আপনি এড়িয়ে যেতে পারবেন না... আপনি গেলেন আমন্ত্রিত অতিথি হয়ে.. এজ ইউজুয়াল দেখা-সাক্ষাৎ করলেন, ভেবেই নিলেন আপনি খাবার টা স্কিপ করবেন কিন্তু জোর করে বসানো হলো যে, না কিছু একটা খেতে হবে, মিষ্টি, দই বা ডিম, রোস্ট দিয়ে জাস্ট বিফ বাদ দিয়ে বাকি ডিশ দিয়ে খেয়ে নিতে... আপনার মন কুলাবে? এক টেবিলে এমনে খেয়ে নিতে..?


আচ্ছা, আমি সব মেনে নিলাম। এতটুকু অব্দি সব ঠিক। আমি ধরেই নিলাম যে, যেই জায়গা গুলো তে গেলে এমন আত্মসম্মান বা ধর্ম অনুযায়ী সমস্যা হয় সেইসব জায়গা এড়ানোই ভালো। অনেকে বলবেন যে হ্যাঁ এড়িয়ে চললেই হয়। কেন যাও? অনেকে কটাক্ষ করে বলবেন যে গরুর দুধ খাওয়া যায় গরু কেনো খাওয়া যাবে না ব্লা ব্লা ব্লা

বলছি যে সব ঠিক আছে, মেইন পয়েন্ট এ আসি...


আপনার যে নিমন্ত্রিত হিন্দু অতিথিটার কথা মাথা থেকে বের হয়ে যায় তাকে নিমন্ত্রণ দেন কেন..?


দিলেন, মেনে নিচ্ছি। তাহলে তার সামনে কেন বলেন যে, আমার অমুক হিন্দু ফ্রেন্ড বিফ খাইছে, আমি নিজে দেখছি, নিজে খাওয়াইছি, খায় অনেকে, ব্যাপার না। মন খারাপ করো না, বুঝতে পারি নি ব্লা, ব্লা


আরে, ভাই যে খায় খায়, আমি এখন অব্দি এই নজির দেখি নি যে, সে সৎ ভাবে নিজ ইচ্ছায় খায়। আই রিপিট, আমি অন্তত দেখি নি তাই এই বিষয়ে কেউ জ্ঞান দিবেন না আমারে..


আমি কাউকে অসম্মান করে কিছু বলতে চাই নি বা চাচ্ছি না। 


ধরেন, মুসলিম ধর্মাবলীদের শুকর খাওয়া হারাম। এই নামটা শুনাও হারাম। তাই বলে কি কোনো হিন্দু ফ্রেন্ড দের কখনো দেখেছেন এই নামে আপনাকে উষ্কানি মূলক কথা বলতে? 


কখনো দেখেছেন আপনাকে নিমন্ত্রণ করে নিয়ে গিয়ে এক টেবিলে আপনার সামনে শুকর রান্না করে বসায় দিতে? কখনো শুনেছেন সে আপনাকে উষ্কানিমূলক ভাবে অথবা ইনডিরেক্ট বলেছে যে পূজা করো, মন্দিরে যাও শুকর খাও, আমি দেখছি অনেকে খায় ব্যাপার না, হ্যান ত্যান। দেখেছেন কখনো?


তাহলে কেন ভাই ডিরেক্ট বলেন যে এত তো মুসলিম ফ্রেন্ড এত মিল তাহলে নামাজ কেন পড়ছো না? ইফতার খাও তাহলে নামাজ কেন পড়ছো না?


গরুর দুধ খাও গরু কেন খাচ্ছো না?


ইসলাম শান্তির ধর্ম এখানে আসলে বেহেস্ত নসিব হবে।  হিন্দু ধর্মে কিছু নাই, ওটা কোনো ধর্ম হলো?


এগুলা কি ভাই? আমার মনে হয় পৃথিবীর সবথেকে লেইম একটা বিষয় এইটা। এর থেকে তুচ্ছ, জঘন্য প্রশ্ন বা আলোচনা  হতেই পারে না।


আমি মনে করি,


যার যার ধর্ম তার তার। আমি আমার ধর্মকে বিশ্বাস করি, সম্মান করি, ভালোবাসি আমি আমার ধর্মকে।


তাই বলে অন্য ধর্মকে কেন ছোট করবো? 


কেন প্রশ্নবিদ্ধ করবো?


কেন অপমান করবো?


কেন Awkward situation এ ফেলবো অন্য ধর্মাবলীর মানুষকে? আমি নিজ ধর্ম নিয়ে শান্তিতে আছি, ইনাফ আমার জন্য। তাই বলে অন্য ধর্মাবলীদের খুচানোর কি দরকার..? তোর ধর্মে কিছু নাই। আমার ধর্ম শান্তির, তুই বেহেশতে যাবি, আয় আয় এদিকে আয়।


কেন ভাই? তুই থাক না তোর ধর্ম নিয়ে। তুইও শান্তিতে থাক। আমিও থাকি। সিম্পল।


যাই হোক,


আমার মনে হয় সবার উচিত নিজ নিজ ধর্মকে তো সিউর অন্য ধর্মের মানুষের ইমোশন, শিক্ষা বা ধর্মীয় রীতি-নীতি কে  সম্মান করা। এভাবে প্রশ্নবিদ্ধ করা বা আঘাত না হানাই ভালো। যেখানে আপনার একটা প্রশ্ন, একটা কথা অপর জনকে তীব্র থেকে তীব্রতম ভাবে ভেঙে ফেলে?


এটা শুধু নিজের অসম্মানের নয়, এটা আমার ধর্মকে অবমাননা করা।


আমি কাউকে ছোট করে কথা বলছি না। আই রিপিট, আমি কাউকে ছোট করে কথা বলছি না। আমার  খারাপ লাগা থেকে আমি শেয়ার করলাম। ভুলত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন


ধন্যবাদ।

০৮.০৪.২৬


Link

Post a Comment

0 Comments