কীভাবে বাংলাদেশের হিন্দু শিক্ষকদেরকে ইসলাম কটুক্তির অভিযোগে ফাঁসাবেন? - সুষুপ্ত পাঠক
খুব সোজা কাজ। শুরুতে ভিকটিম বেছে নিবেন। ভিকটিম অবশ্যই হিন্দু হতে হবে। এতে রাজনৈতিকভাবে সর্বদলীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে।
সাধারণত স্কুলের হিন্দু শিক্ষককে টার্গেট করবেন। এতে কাজটা সহজ হবে।
শ্রেণী কক্ষে ছাত্ররা শিক্ষককে খুঁচিয়ে কথার প্যাঁচে ফেলে দিবে। এ জন্য ছাত্র বাছাই করে নিবেন আগেভাগে। সেই ছাত্রই আসল কাজটা করবে।
মনে করেন বিজ্ঞান ক্লাস। শিক্ষক পড়াচ্ছেন কিভাবে বৃষ্টি ঝড় হয় তার বৈজ্ঞানিক ব্যাখ্যা। তখন ছাত্রদের মধ্যে সেই নির্বাচিত একজন প্রশ্ন করবে: স্যার, আমাদের ইসলাম ধর্ম মতে মিকাইল ফেরেস্তা হচ্ছে ঝড় বৃষ্টি নিয়ন্ত্রণ করেন। আমরা তাহলে কোনটা বিশ্বাস করবো?
অবধারিতভাবে বিজ্ঞানের শিক্ষক তখন বলবে, বিজ্ঞান যে ব্যাখ্যা দিয়েছে সেটাই তোমরা পড়বে।
ছাত্র: কিন্তু আমরা কোনটা বিশ্বাস করবো স্যার?
শিক্ষক: দেখো, আধুনিক যুগে আমরা আবহাওয়া বার্তা জেনেই তো ঘর থেকে ছাতা নিয়ে বের হই তাই না? ঝড়ের পূর্বাভাস তো বিজ্ঞান দেয়। সেটা শুনেই তো আমরা সেফ হোমে আশ্রয় নেই তাই না?
ছাত্র: তাহলে কি স্যার আপনি ফেরেস্তায় বিশ্বাস করেন না?
শিক্ষক: আমি তোমাদের বিজ্ঞান পড়াই। বিজ্ঞানে কি বলা আছে সেটাই আমি বলবো। আমি তোমাদের ধর্ম শিক্ষক নই।
ছাত্র: তার মানে স্যার আপনি বিশ্বাস করেন না আল্লার নির্দেশে মিকাইল ফেরেস্তা বৃষ্টি দেন?
শিক্ষক: আমি একজন বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাই যৌক্তিক মনে করি।
ছাত্র: তার মানে আপনি ধর্ম বিশ্বাস করেন না?
শিক্ষক: আমি কি বিশ্বাস করি না করি সেটা বড় কথা নয়। আমি তোমাদের কেবল বিজ্ঞানের ব্যাখ্যাটাই বললাম।
ছাত্র: স্যার, আপনি বলেন মিকাইল ফেরেস্তার কারণে বৃষ্টি হয় কিনা?
শিক্ষক: বিজ্ঞান মতে নয়।
ছাত্র: তার মানে স্যার আপনি বলছেন ইসলাম যা বলেছে তা মিথ্যা।
শিক্ষক: এসব আমি বলতে চাই না। আমি কেবল বিজ্ঞানের কথাই বলেছি।
ছাত্র: না স্যার, আপনি বলেছেন, ইসলাম মিথ্যা! এটাই বলেছেন আপনি...!
ব্যস, সেদিনের মত এখানেই শেষ। তারপর হেডস্যারের কাছে গিয়ে ছাত্ররা বলবে ক্লাশে (ধরা যাক ভিকটিম স্যারের নাম সমির চন্দ্র দাস) সমির স্যার বলেছেন ইসলাম মিথ্যা ধর্ম।
আর পেছন ফিরে তাকাতে হবে না! এরপর স্যারের গলায় জুতার মালা, মারধোর, তৌহিদী জনতার স্কুল ঘেরাও, পুলিশ আসবে, সমির স্যারকে গ্রেফতার করবে ইসলাম কটুক্তির অভিযোগে। স্কুলের একজন হিন্দু শিক্ষককে মাইনাস করে ইহকাল ও পরকাল দুই-ই রক্ষা হলো।
বিশ্বকাপ ফুটবল কে জিতবে সেটা সৃষ্টিকর্তাও বলতে পারবে না- মিঠু মন্ডল নামের একজন স্কুল শিক্ষক কথাচ্ছলে ছাত্রদের কথাটা বলার পর তার উপর ইসলাম ধর্ম নিয়ে কটুক্তির অভিযোগ উঠেছে। ছাত্র ও অন্যান্য শিক্ষকরা তাকে ইসলাম নিয়ে কটুক্তির অভিযোগে উত্তম-মাধ্যম দিয়েছে সেটি ভিডিওতে তার মুমূর্ষভাবে কথা বলা থেকে বুঝা গেছে। একশো ভাগ নিশ্চিত ফর্মূলা এটি। এই রকম বহু স্যার পরে পুরো ফ্যামিলি নিয়ে ভারত চলে গেছেন অপমানে ক্ষোভে চাকরি হারিয়ে। কিভাবে একটি সম্প্রদায়কে নিশব্দে খেদাতে হয় সেটি চীন বার্মা বাংলাদেশ থেকে শিখতে চাইলে এখানে এসে কোর্স করে যেতে পারে। কী অসাধারণ ফর্মূলা, মাইর হবে কিন্তু শব্দ হবে না!
-সুষুপ্ত পাঠক
২২ মে, ২০২৬















0 Comments