গোপালগঞ্জের মিঠু মণ্ডল, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতিত এক হতভাগা বাংলাদেশী হিন্দু

গোপালগঞ্জের মিঠু মণ্ডল, ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে নির্যাতিত হতভাগা বাংলাদেশী হিন্দু


গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পিঞ্জরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মণ্ডল। তার ক্লাশে ছাত্ররা পরীক্ষায় প্রশ্নপত্রের জন্য সাজেশন চেয়েছিল, বিশ্বকাপ ফুটবল ২০২৬ এ কোন দল জিতবে তার ভবিষ্যতবাণী জানতে চেয়েছিল। তিনি উত্তরে বলেছিলেন যে পরীক্ষায় কোন প্রশ্ন আসবে তা এবং ফুটবল বিশ্বকাপ ২০২৬ এ কোন দল জিতবে তা ঈশ্বরও জানেন না। তার এই সহজ স্বীকারোক্তিকে ছাত্ররা আল্লাহবিরোধী কথা হিসেবে মনে করে। অতএব হয়ে গেল ইসলাম অবমাননা। এর জেরে তাকে গণপিটুনী দেয়া হয় এবং স্কুল কর্তৃপক্ষ জোর করে তার কাছ থেকে পদত্যাগপত্র নিয়ে নেয়।


মিঠু মণ্ডলকে শারীরিকভাবে নির্যাতনের পর স্কুলের প্রধানশিক্ষক ও নির্যাতিত মিঠু মণ্ডলের ভিডিও বক্তব্যটি নিচে প্রকাশ করা হল।




উল্লেখ্য যে বাংলাদেশের মূলধারার সংবাদপত্রসমূহ ঘটনাটিকে ইচ্ছাকৃতভাবে গোপন করেছে। কোন পত্রিকা বা সংবাদমাধ্যম, কেউ এই ঘটনাটি নিয়ে কোন খবর প্রকাশ করেনি। ফেসবুকে প্রকাশিত ভিডিওটি ২২শে মে ২০২৬ তারিখের। ফলে ধারণা করা যায় ঘটনাটি ২০ অথবা ২১শে মে ২০২৬ তারিখের।


গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পিঞ্জরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মণ্ডলের পদত্যাগপত্র।
গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ায় পিঞ্জরী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার ল্যাব অপারেটর মিঠু মণ্ডলের পদত্যাগপত্র।


Post a Comment

0 Comments